পঞ্চগড়ে মালয়েশিয়ার প্রযুক্তি বিষয়ক ব্যবসায়ী প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশনস এসডিএন বিএইচডি'র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে পঞ্চগড় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় দ্বি-পাক্ষিক স্বার্থ সংশিস্নষ্ট বিভিন্ন বিষয়, প্রযুক্তিগত সহযোগিতা এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উলেস্নখ করা হয়।
অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ি নতুন বাংলাদেশ বিনির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। মালয়েশিয়ার এই শীর্ষস্থানীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা পঞ্চগড় জেলা সহ দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি পঞ্চগড়ে বিনিয়োগের যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
এ সময় মালয়েশীয় প্রতিনিধি দলের প্রধান এমডিটি ইনোভেশনস এসডিএন বিএইচডি'র প্রধান পরিচালনা কর্মকর্তা সিম হন ওয়াই এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা বিজয় শঙ্কর তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, আইওটি সলিউশন এবং আইসিটি খাতের উন্নয়নমূলক কর্মকা-ের চিত্র তুলে ধরেন। তারা বাংলাদেশের প্রযুক্তিগত ও অবকাঠামোগত উন্নয়নে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা পঞ্চগড়ে সোলার পস্নান্ট নির্মাণে অধিকতর গুরম্নত্ব দিয়ে সম্ভাবনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চেম্বার অব কমার্সের প্রতিনিধিবৃন্দ, আমদানি ও রপ্তানি কারক এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, সিএন্ডএফ প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।