চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার প্রতিশ্রম্নতিবদ্ধ বলে মন্ত্মব্য করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল পরিদর্শনকালে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের আন্ত্মরিকতা ও সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরম্নতে শিশুদের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল হক টুকু, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, বিএনপির সদস্য মোস্ত্মফা কামাল মিলন, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মোকছেদ আলী মঙ্গোলিয়া, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।