দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমানে যৌন উত্তেজক সিরাপসহ ৩জনকে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়।
এরআগে রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর পৌর শহরের একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ওইসব যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয় এবং ৩জনকে আটক করা হয়।
উদ্ধার করা হয় ৩৫টি কার্টনে বিভিন্ন কোম্পানির প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৫৭৬ পিস বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ।
আটককৃতরা হলেন, কুরিয়ার সাভিসের ম্যানেজার পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের হাসান আলীর ছেলে লাভলু হোসেন মানিক ও দুই ডিলার একই উপজেলার দারাড়পাড় জাহানাবাদের মৃত আজিজার রহমানের ছেলে হাসান আলী এবং উত্তর শালন্দার সরদারপাড়ার ফজলু সরকারের ছেলে ওমর ফারম্নক সরকার (৪৩)।
দিনাজপুরে গোয়েন্দা শাখার এস আই আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে পার্বতীপুরের পৌর শহরের করতোয়া অফিসে পুলিশ সুপার জেদান আল মুসার দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ও গোয়েন্দা শাখার ওসি মুহাম্মদ আলমগীরের দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালায়।এসময় কুরিয়ার সার্ভিসের অফিসে অবৈধ এসব যৌন উত্তেজক সিরাপ উদ্ধার হয়।