দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরম্নল ইসলাম বলেছেন, বর্তমান সরকার নারী শিÿার উপর গুরম্নত্বারোপ করেছেন। নারীদের শুধু শিÿায় শিÿিত হলে চলবে না। তাদেরকে সু-শিÿায় শিÿিত হতে হবে। পুরম্নষের পাশাপাশি নারীদেরও অগ্রাধিকার দিয়ে সরকার দেশ পরিচালনা করে আসছেন। দেশের প্রতিটি সেক্টরে পুরম্নষের ন্যায় নারীদেরকে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতি গঠনের ভূমিকা রাখতে হবে নারীদেরকে। এই প্রতিষ্ঠানটি সরকারি করণের জন্য ইতোমধ্যে প্রধান মন্ত্রীর নিকট ডিও লেটার প্রদান করা হয়েছে।
তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সদরে অবস্থিত কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন কালে শিÿার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কাহারোল থানা ওসি মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্ত্মফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, কাহারোল রামচন্দ্রপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক মোঃ শাহনেওয়াজ বাবু, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক মোঃ আতিকুল ইসলাম, জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা যুব দলের আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ শিপনসহ অত্র প্রতিষ্ঠানের সহকারি শিÿক ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।