হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিপ্রবির ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক, প্রফেসর ড. মো. নওশের ওয়ান। মহামান্য রাষ্ট্রপতি ও হাবিপ্রবি'র চ্যান্সেলর এর আদেশক্রমে ০৪ বছরেরজন্য তাকে নিয়োগ প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন নং ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০৫.২৪-১৭২ তারিখ: ২৭ জুলাই ২০২৬ মূলে তিঁনি মঙ্গলবার প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন।
নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দÿিণ বাসুদেবপুর গ্রামে ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো.আ.ছালাম (মাস্টার), মাতার নাম শিরিনা খাতুন। তিঁনি রাজশাহী শিÿা বোর্ডের অধীনে ফুলবাড়ী উপজেলার সুজাপুর উচ্চ বিদ্যালয় হতে ১৯৯২ সালে প্রথম বিভাগে এসএসসি ও ফুলবাড়ী সরকারি কলেজ হতে ১৯৯৪ সালে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে বিএ (অনার্স) ইংরেজি এবং ১৯৯৯ সালে মাস্টার্স (ইংরেজি) ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিঁনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১ বছর মেয়াদি পিজিডি ইন আইসিটি এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
চাকুরী জীবনে তিঁনি ২০০৪ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে অধ্যাপক (গ্রেড-২) পদে পদোন্নতি পান।
তিঁনি ৩জন মাস্টার্স (ইংরেজি) শিÿার্থীর সুপারভাইজার এবং ১০ জন মাস্টার্স (ইংরেজি) শিÿার্থীর কো-সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশী-বিদেশী স্বনামন্য জার্ণালে তাঁর ১৮টি গবেষণা প্রকাশনা প্রকাশিত হয়েছে।
উলেস্নখ্য, তিঁনি বিভিন্ন সময়ে হাবিপ্রবি'র বিভাগীয় চেয়ারম্যান ও অনুষদীয় ডীন হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।