আগামী ৭ আগস্ট বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরাস এসোসিয়েশন দিনাজপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
২৯ জুলাই বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরাস এসোসিয়েশন দিনাজপুর শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রেহাতুল ইসলাম খোকা জানান, তফসিল অনুযায়ী ২৮ জুলাই ছিল বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ তারই আলোকে ১৩জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করা হয়েছে। তবে ৭ আগস্ট শুধুমাত্র সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ২ জন এবং সাধারন সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন সভাপতি পদে প্রশান্ত্ম কুমার সরকার ও মোঃ আরিফুল আলম পলস্নব এবং সাধারন সম্পাদক পদে সৈয়দ আজাদুর রহমান ও মোঃ জাহাঙ্গীর হোসেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি মোঃ গোলাম রাব্বানী পাটোয়ারী নোভেল, সহ-সাধারন সম্পাদক সৈয়দ মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মোঃ কামরম্নজ্জামান তালুকদার মাসুম ও মোঃ ইমাম হোসেন, কোষাধ্যÿ খন্দকার রিয়াসাদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা মুরাদ। নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ মুরাদ একিউ খান, সৈয়দ মোঃ ইসমাইল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রতন, মোঃ মামুনুর রশিদ, মোঃ জাকির হোসেন মুন্না ও পবিত্রা রায়।