দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বারুলিয়া বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রামীণ সংস্কৃতি, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এমন অনুষ্ঠান নিয়মিত আয়োজনের আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।