দিনাজপুরের বোচাগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির আয়োজনে ও বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের তত্বাবধানে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই বুধবার দুপুরে বোচাগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রম্নমে উপজেলা প্রকৌশলী জিবরীল আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারম্নফ হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেটস জিআইএস স্পেশালিষ্ট ফাহিম শাহরিয়ার।এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান, মোঃ ওয়াক্কাস আলী কাঞ্চন, উপজেলা শিÿা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক আব্দুস সাত্তার, সাজ্জাদ হোসেন প্রমুখ। সভায় উপজেলার তিনটি প্রধান সড়ক গ্রামীণ সড়কের কোর রোড হিসেবে বিবেচিত হয়েছে।