পঞ্চগড়ের বিভিন্ন হাউজে কর্মরত নারী উদোক্তাদের সাথে মতবিনিময় করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। গতকাল শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন এতে সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বলেন, নারী উদ্যোক্তারা লেখাপড়া করার পাশাপাশি তারা বুটিক, সেলাই মেশিন, হাতের কাজসহ বিভিন্ন ধরনের কাজ করছে। আমাদের যদি সহযোগিতা লাগে তাহলে আমরা করবো। আমরা চাই বন্ধের দিন শুক্রবার বা শনিবার নির্ধারিত একটি পেস্নসে আপনারা প্রচার করেন। সেটা অনলাইন বা অফলাইনে হোক সেভাবে প্রচার করবেন। ফ্যামেলি কার্ডের মাধ্যমে ঋণ দেয়া, হস্ত্ম শিল্পে সহায়তা করা যায় সেটা চেষ্টা করবো। উদ্যোক্তারা যেন হারিয়ে না যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। পঞ্চগড়ে রিসোর্ট তৈরি করে পর্যটকদের আকর্ষণ বাড়াতে হবে। যাতে করে পর্যটকরা পঞ্চগড়মুখী হয়।
নারী উদ্যোক্তারা জানান, তারা স্বল্প পরিসরে পুঁজি নিয়ে হাতের কাজ শুরম্ন করে। তারপর পন্য তৈরি করার পর তারা সেটি বাজারজাত করতে পারছেনা। তারা কোন মার্কেট পেস্নস না পাওয়ার কারনে সেটি বাজারজাত করা যাচ্ছে না। তারা কোন অর্থনৈতিক ভাবে পরিবার থেকে ও ব্যাংক থেকে সহযোগিতা পাচ্ছেনা। তারা যদি প্রশাসন ও আর্থিক ভাবে সহযোগিতা পান তাহলে তারা তাদের ব্যবসার আরও প্রসার ঘটাতে পারবে এবং নারী উত্ত্যোক্তারা আরও উৎসাহী হবে। মতবিনিময় সভায় ঐক্যবন্ধ নারী উদ্যোক্তা পরিষদের পক্ষ থেকে পঞ্চগড়ের নারী উদ্যোক্তা আফরোজা রম্নবাদ ডকোমেন্টারী তুলে ধরেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন। এসময় পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী অন্জন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুলস্নাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সাধারন সম্পাদক এমএ বারি, চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সভাপতি নুরম্নজ্জামান বাবু, সাধারন সম্পাদক ফেরদৌস ওয়াহিদ রাসেল উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা থেকে আসা নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।