পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপির বিরম্নদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সনাতনীদের জড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের উদ্দেশ্যে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও বিভ্রান্ত্মিকর তথ্য প্রচার ও চরিত্র হননের জঘন্য অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার দুপুরে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের গুরম্নত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শেরেবাংলা পার্কের সংলগ্ন বিজয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক অন্ন প্রসাদ রায়, পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ চন্দ্র রায়, বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, দিপ্তী রানী রায়, কল্পনা রানী রায় প্রমূখ।
সমাবেশ শেষ করে তারা পঞ্চগড় প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে। এ সময় বক্তারা বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সাথে সনাতনী ধর্মালম্বীদের ভালো সম্পর্ক থাকার কারনে বিপক্ষ দলের লোকজন সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। প্রতিমন্ত্রী আমাদের সনাতনী ধর্মালম্বীদেরকে মনের দিক দিয়ে আগলে রেখেছেন। আমরা মিশে মিশে চলতে চাই থাকতে চাই। এটা বিরোধী পক্ষের কারো সহ্য হচ্ছে না। আপনারা পরিবর্তন হন সংশোধন হন। কারো নামে মিথ্যা অপবাদ দিবেন না, কারো ভিডিও প্রকাশ করে সম্মানহানী করবেন না। কম্পিউটারের যুগে এখন অনেক কিছু করা যায়। এটা সবাই জানে ভুয়া। এই ভিডিওটি সম্মান নষ্ট করার জন্য ফেসবুকের মাধ্যমে পোস্ট করা হয়েছে। দ্যা ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিমন্ত্রীর সাথে যে মেয়ের ছবি জুড়ে দেয়া হয়েছে সে একজন অমুসলিম। তার মানে সেখানে সনাতনীদের ইঙ্গিত করা হয়েছে। সনাতনীদের জড়িয়ে প্রতিমন্ত্রীকে হেয় করার জন্য অপপ্রচার করা হচ্ছে। আমরা চক্রান্ত্মকারীদের বিচার চাই। নিন্দা জানাই। যে বা যারা এই অপকর্ম করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।