দৈনন্দিন জীবনে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের গুরম্নত্ব তুলে ধরতে দিনাজপুরের সানরাইজ নার্সিং ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী "ফুড ফেয়ার ২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট, ২০২৬) প্রতিষ্ঠান প্রাঙ্গণে ২য় বর্ষের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে ও ব্যবস্থাপনায় এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়।
৬টি স্টলে পুষ্টি সচেতনতার প্রদর্শনী ইনস্টিটিউটের অধ্যক্ষ তাজমিন আরা বেগম-এর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় আয়োজিত এই মেলায় ২য় বর্ষের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেলায় শিক্ষার্থীরা সুসজ্জিত ৬টি স্টলে বৈচিত্র্যময় পুষ্টিকর খাদ্য উপাদান ও পথ্য প্রদর্শন করেন।
প্রতিটি স্টলে শুধু খাবার পরিবেশনই নয়, বরং: খাদ্যের গুণগত মান ও উপাদান বিশদভাবে উপস্থাপন করা হয়। মানবদেহে বিভিন্ন খাবারের উপকারিতা ও পুষ্টিগুণ নিয়ে তথ্যভিত্তিক চার্ট প্রদর্শন করা হয়। দৈনন্দিন জীবনে সঠিক ও ভারসাম্যপূর্ণ খাদ্য নির্বাচনের নিয়মাবলী দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। দিনব্যাপী এই ফুডফেয়ার অনুষ্ঠান চলাকালীন সময়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, নার্সিং সেবার একটি বড় অংশ জুড়ে রয়েছে রোগীর পথ্য ও পুষ্টি ব্যবস্থাপনা। এই ধরণের ফুড ফেয়ার শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্ত্মবভিত্তিক জ্ঞান ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দর্শনার্থী ও শিক্ষার্থীদের প্রাণবন্ত্ম অংশগ্রহণ দিনব্যাপী চলা এই আয়োজনে সানরাইজ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী দর্শনার্থী হিসেবে উপস্থিত হন। দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে দেখেন এবং নার্সিং শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী উপস্থাপনা ও পুষ্টি বিষয়ক ব্যাখ্যায় সন্ত্মোষ প্রকাশ করেন।
আয়োজক শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক ও শিক্ষণীয় কার্যক্রম আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।