দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরম্ন হয়েছে এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে যান্ত্রিক ত্রম্নটির কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর ইউনিটটি চালু করা হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ১২৫মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। চালুর পর থেকেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
তিনি এক প্রশ্নের উত্তরে জানান, এই ইউনিটটির যন্ত্রাংশ পুরানো হয়ে যাওয়ায় বার বার বন্ধ হয়ে যায়। তবে যান্ত্রিক ত্রম্নটি দুর করে পুনরায় চালু করতে সÿম হয়। এর আগে শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে ইউনিটটিতে আকস্মিক যান্ত্রিক ত্রম্নটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয়। ত্রম্নটি দেখা দেয়ার আগে ইউনিটটি থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
তিনি আরও জানান, বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। ওই ইউনিট থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
উলেস্নখ্য, দেশের কয়লাভিত্তিক দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রম্নটির কারণে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ।