দিনাজপুরের বিরলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের বিরল ঝাড়পুকুর গ্রামের মোঃ খাদিমুল ইসলামের ছেলে মোঃ হেলাল ওরফে বড়কু (২৮) বাড়ির পাশে বিএমডিএ-এর গভীর নলকূপ থেকে পানিনিজ জমিতে সেচ দিয়ে বাড়ি ফিরছিল। এসময় পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে সেগুরম্নতর আহত হয়। স্থানীয়লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিরল থানার উপ পরিদর্শক শরিফুল ইসলাম শাকিল বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১১টার দিকে হালকা বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনায় মোঃ হেলালএর মৃত্য ঘটেছে।