দিনাজপুর জেলায় সার পরিস্থিতি, সারের উত্তোলন, মজুদ ও বিপণন বিষয়ে সার ডিলার, কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ আগস্ট-২০২৬ মঙ্গলবার শিশু একাডেমি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) দিনাজপুর এর আয়োজনে এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ ( ফুলবাড়ী -পার্বতীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ জেডএম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, বিএডিসির যুগ্ন পরিচালক (সার) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ শাহ আলম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন। মত বিনিময় সভায় মঞ্চে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)' এস এম হাবিবুল হাসান ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মোঃ আব্দুর রহিম।
উক্ত মত বিনিময় সভায় বোচাগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহার উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ও বিভিন্ন উপজেলার সার ডিলার, কর্মকর্তা ও স্টেক হোল্ডারবৃন্দ।