গণ-অভ্যুথান দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশে মধ্যে একদিন আমদারি রপ্তানি সহ সকল কার্যকর্ম বন্ধ থাকবে। তবে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পাড়া স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার সকালে আমদানি রপ্তানি বন্ধের বিষয়টা নিশ্চিত করেছেন হিলি কাষ্টমস্ সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।
তিনি বলেন, গণ-অভ্যুথান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট বুধবার সরকারি ছুটি হওয়ায়। হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশে মাঝে সকল প্রকারে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে আবারো ভারত ও বাংলাদেশে মাঝে আমদানি রপ্তানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন, হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।