পঞ্চগড়ে নারীর ঘর থেকে জহিরম্নল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (৩ আগস্ট) রাত ১১টার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই নারীর ঘরে জহিরম্নলকে দেখতে পেয়ে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করেন। এরপর তাকে দড়ি দিয়ে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ দ্রম্নত ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে রাতে তাকে থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে মঙ্গলবার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত্ম হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসীর দাবি, জহিরম্নল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত্ম কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, নারী ও পুরম্নষ দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।