দিনাজপুরের বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬-এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু এবং বিএনপি নেতা মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফউদ্দৌলা খান বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৬ জন, রচনা প্রতিযোগিতায় ৬ জন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ৩ জনসহ মোট ১৫ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।