‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ -এই স্লোগান নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশাল পদযাত্রা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
বুধবার বিকাল ০৫ টায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল পদযাত্রা শহরে বের করা হয়। পদযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথ সভা অনুিষ্ঠত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী ও দিনাজপুর-০৬ আসনের সংসদ সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা সহ বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতারা।
এ সময় ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। কথা বলা ও রাজনৈতিক সভাসমাবেশ করার অধিকার ছিল না। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের সম্পদ লুট করে বিদেশে বসে আরাম আয়েশে জীবন যাপন করছে। ‘২৪-এর গণঅভ্যূত্থানে দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করেছে।