দিনাজপুরের চিরিরবন্দরে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন সন্তানের জনক কর্তৃক এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ধর্ষণের ঘটনাটি গত ২ আগস্ট রবিবার বেলা ১২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের হঠাৎপাড়ায় ঘটেছে। গ্রেফতার ও গণপিটুনি এড়াতে অভিযুক্ত পলাতক রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের হঠাৎপাড়ার সাইফুল ইসলামের শিশু কন্যা (৪) বাড়ির উঠানে খেলা করতেছিল। এসময় ওইপাড়ার মজিবর রহমানের ছেলে মোঃ মহসিন ওরফে মাছলাঙ্গা (৪০) ওই শিশু কন্যাকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে জনৈক শিল্পি বেগমের (৩০) বাড়িতে নিয়ে যায়। শিল্পি বেগমের দোচালা টিনের ঘরের মধ্যে মহসিন ওরফে মাছলাঙ্গা শিশু কন্যাটিকে খাটের উপর শোয়ায়ে তার পড়নের হাফ প্যান্ট খুলে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে, মেয়েকে দেখতে না পেয়ে তার মাতা তাকে ডাকাডাকি করতে থাকে। একপর্যায়ে ওই শিশু কন্যাটি শিল্পি বেগমের বাড়ির ভিতর থেকে দৌঁড়ে আসে। কোথায় গিয়েছিলে জিজ্ঞাসা করলে শিশুটি তার মা খাদিজাকে জানায়, মহসিন ওরফে মাছলাঙ্গা তাকে মোবাইলে কার্টুন দেখতে দিয়ে তার সাথে খারাপ কাজ করেছে। এসময় শিশুটির পড়নের প্যান্ট খুললে ভেজা অবস্থা দেখতে পাওয়া যায়। এ ঘটনায় ভিকটিমের মাতা খাদিজা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা থানার এসআই আইয়ুব আলী বলেন, শিশুটির ডাক্তারী পরিক্ষা করা হয়েছে। ম্যাজিষ্ট্রেটের কাছে জবানবন্দি দেয়া হয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন নবী বলেন, এ ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি ধর্ষনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটক করতে অভিযান অব্যাহত আছে।