দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি বিকল কাভার্ড ভ্যানকে পেছন থেকে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় রিয়াজ ফরাজী (৪০) নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন।
আজ বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ ফরাজী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হরেনতলা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী বাঁশবোঝাই একটি ট্রাক সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে রাস্ত্মার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় কাভার্ড ভ্যানটির চালক রিয়াজ ফরাজী গাড়িটি মেরামতের কাজ করছিলেন।ট্রাকের ধাক্কায় তিনি গুরম্নতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্ত্মান্ত্মর করা হবে।