দিনাজপুরের বিরলে ৬০ পিস নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ লুৎফর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যায় বিরল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লুৎফর রহমান বিরল উপজেলার ৩নং ধামইড় ইউনিয়নের দামাইল সিনিয়া পাড়া এলাকার মৃত শমসের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিরল থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের হোপ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার একটি কাঁচা রাস্তার উত্তর দিকে আসামির কাঁচামালের দোকানের সামনে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমরান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-৮, তারিখ: ০৫/০৮/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮)।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।