পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একনেকের বৈঠকে ১৪৯২ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করেছেন। এ প্রকল্প বাস্ত্মবায়ন হলে পঞ্চগড় ঠাকুরগাও ও দিনাজপুর জেলার উন্নয়ন হবে। এ প্রকল্প শুধুমাত্র এই অঞ্চলের জন্য নেয়া হয়েছে। এ বাস্ত্মবায়ন হলে নতুন দিগন্ত্ম তৈরি হবে। অবকাঠামো উন্নয়নের জন্য এলজিইডি স্কুল, কলেজ, ব্রীজ, কালভার্টের কাজ করে যাচ্ছে। তিনি বুধবার দুপুরে পঞ্চগড়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণের ৬ তলা ভবনের ৩ তলা অবকাঠামো উন্নয়নের ভিত্তি প্রস্ত্মর স্থাপন কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এর আগে বোদা উপজেলার ঝলই শালশিরি এলাকায় একটি ব্রীজ উদ্বোধন করতে গিয়েছিলাম। সেটির প্রস্থ ছিল ১৮ ফুট আর রাস্ত্মা হলো ১২ ফিট। ব্রীজ পার হওয়ার পর আর কোন রাস্ত্মা নাই। এরকম ঘটনা যেন আর না ঘটে। ফ্যাসিস্ট আমলে যারা এসব কাজ করেছেন তাদের চিহ্নিত করবেন। তিনি বলেন, দূর্নীতিকে জিরো টলারেন্সে সহনীয় পর্যায়ে নিয়ে এসে আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশ শহীদ জিয়াউর রহমান ধারণ করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছিলেন। সেটা বাস্ত্মবায়ন করতে চায় প্রধানমন্ত্রী তারেক রহমান।
উলেস্নখ্য, এলজিইডির বাস্ত্মবায়নে ৩ কোটি ৩৯ লক্ষ ৭ হাজার ১১৭ টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করছে পঞ্চগড়ের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রশাসনিক ভবনটি নির্মাণ করা হলে অফিসের কর্মকর্তা কর্মচারীদের কাজের পরিবেশ তৈরি হবর। পঞ্চগড় জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভায় তাদের কাজের পরিবেশে কর্মচাঞ্চল্য হয়ে উঠবে।
এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, জেলা বিএনপির আহবায়ক জাহিরম্নল ইসলাম কাচ্চু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।