দিনাজপুরে জেলা জাগপার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুই বছর
আশ্রয় প্রদানের প্রতিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাগপার সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাগপার সহ-সভাপতি অরুন মোহন্ত, জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, জেলা জাগপার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাপ্পি, সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মােঃ রাসেল, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রমূখ।