দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছরপূর্তি (হীরক জয়ন্তী) উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন কার্যক্রমের
উদ্বোধন, বৃক্ষরোপন কর্মসূচি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
পরে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে একটি লটকন গাছের চারা রোপন করেন।
পরে ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের (দিপই) ৬০ বছর উৎযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকৌশলী মোঃ নুরুল হুদা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
দিপই ৬০ বছরপূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব ও
দিনাজপুর বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি
প্রকৌশলি মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মোঃ মুসলেম উদ্দিন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার সভাপতি দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান সোহেল, সাধারণ সম্পাদক মনজূর মুর্শেদ সুমন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক প্রকৌশলি মোঃ সাজিউল ইসলাম সাজু।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তারিখের কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছেন। এই শিক্ষাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে বর্তমান সরকার। দেশকে স্বাবলম্বি করতে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন