বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। ৭ আগষ্ট শুক্রবার ১৫ টি পদের মধ্যে ২ টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারন সম্পাদক পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৯টি। দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত্ম ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বাকী ১৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচনে প্রশান্ত্ম কুমার সরকার অরম্নন ১৯ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আরিফুল আলম পলস্নব একটিও ভোট পাননি। এ ছাড়াও সৈয়দ আজাদুর রহমান বিপু ১৯টি ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমও একটিও ভোট পাননি। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন সদস্য সচিব ও দিনাজপুর জেলা ক্রিকেট কোচ মোঃ আনোয়ারম্নল ইসলাম সুমি ও সদস্য এবং দিনাজপুর জেলা ক্রিকেট দলের অধিনায়ক সানজিত সাহা দ্বীপ।
ফলাফল ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আকতারম্নজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
১৩টি পদে নির্বাচিত হয়েছেন যারা, সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী পাটোয়ারী পাভেল, সহকারী সাধারন সম্পাদক সৈয়দ মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মোঃ কামরম্নজ্জামান তালুকদার মাসুম, যুগ্ম সম্পাদক মোঃ ইমাম হোসেন, কোষাধ্যÿ্য খন্দকার রিয়াসাদুজ্জামান জিসান, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা মুরাদ। এ ছাড়াও নির্বাহী সদস্যরা হলেন মোঃ মুরাদ এ কিউ খান, সৈয়দ মোঃ ইসমাইল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রতন, মোঃ মামুনুর রশিদ বিন্দু, মোঃ জাকির হোসেন মুন্না ও পবিত্রা রায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন