"হেরার আলো ছড়িয়ে পড়ুক সবার জীবন জুড়ে" এই স্স্নোগানকে সামনে রেখে আন-নুজুম ইসলামিক একাডেমি (মাদ্রাসা) দিনাজপুর এর উদ্যোগে শিক্ষা প্রদর্শনী, আলোচনা সভা , শিক্ষা সেমিনার ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট ২০২৬ শনিবার সকাল ১১টায় শাহ কমপেস্নক্স, বালুয়াডাঙ্গা মোড়, সদর, আন-নুজুম ইসলামিক একাডেমি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. শোয়াইবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক, সহ-সভাপতি মোঃ শামীম কবির, ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মুফতি সাব্বির আহমাদ, হাজী ডেভেলপার্স লিমিটেড এর খাদেমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মহসিন আলী প্রমুখ।
পাগড়ী প্রদান ও ইসলামিক সংগীত পরিবেশন করেন মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ (জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী, ইসলামিক শিল্পী ও তরম্নণ বক্তা)।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন-নুজুম ইসলামিক একাডেমির (মাদ্রাসা) পরিচালক মাওলানা মাহফুজুর রহমান ও উপস্থাপনা করেন একই মাদ্রাসার পরিচালক মোঃ রাকিব ইসলাম।
এ ছাড়াও টেসল বিডি বাংলাদেশ দিনাজপুর শাখা কর্তৃক টেসল বিডি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসির এর সার্বিক তত্ত্বাবধানে দুই দিনব্যাপী ৮ ও ৯ আগস্ট ২০২৬ আন-নুজুম ইসলামিক একাডেমিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় । ৮ আগস্ট সকাল ৯টা ১১টা ও পর্যন্ত্ম শিক্ষকদের জন্য ফ্রি ইংলিশ ক্লাস, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত্ম সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফ্রি ক্লাস। ৯ আগস্ট রোববার সকাল ৯টা ১১টা পর্যন্ত্ম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে। অপরদিকে শুদ্ধ ইংরেজি শেখার সেরা মাধ্যম আন-নুজুম ইসলামি একাডেমি মাদ্রাসায় টেসল বিডি বাংলাদেশ দিনাজপুরে ফ্রাঞ্চাইজি শাখা উদ্বাধন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন