দিনাজপুরে যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে 'ক্লিন নোট ম্যানেজমেন্ট এবং ময়লা, ছেঁড়া-ফাটা ও ত্রম্নটিযুক্ত নোট বিনিময়' বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক মো. দেওয়ান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ হাসান রম্নহি ইসলাম ও যুগ্ম পরিচালক
মোঃ আব্দুলস্নাহ আল মামুন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন যমুনা ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড, রাজশাহী জোন মুহাম্মদ ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক মো. দেওয়ান সিরাজ বলেন, কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ব্যাংকিং কার্যক্রমকে আরো এগিয়ে নিতে হবে। আমি আশা করি, আপনার স্ব স্ব কর্মস্থলে ফিরে গিয়ে কর্মশালার অর্জিত জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগাবেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফজলুল হক বলেন, "টাকা শুধু কাগজের নোট নয়, টাকা মানে মানুষের শ্রম, আয়, সঞ্চয় ও স্বপ্ন। আমরা শুধু টাকা গুনি না, আমরা মানুষের আস্থা ও স্বপ্নের মূল্য রক্ষা করি।" নোটের সঠিক যাচাই-বাছাই, সংরক্ষণ ও বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।
তিনি ক্যাশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "জরমযঃ ঘড়ঃব, জরমযঃ ঐধহফষরহম, জরমযঃ চৎড়পবংং"-এই তিনটি বিষয় ঈধংয ঙঢ়বৎধঃরড়হ-এর মূলনীতি হতে হবে।
কর্মশালায় নোট যাচাই-বাছাই, সংরক্ষণ ও ত্রম্নটিযুক্ত নোট বিনিময়ের নিয়ম ও প্রক্রিয়া নিয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। এতে যমুনা ব্যাংকের রংপুর বিভাগের ১২টি শাখা ও ১৭টি উপশাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন