দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে "কুরআন সবক প্রদান, সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে শহরের এফপিএবি মিলনায়তনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুরের সম্মানিত চেয়ারম্যান রাজিবুর রহমান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্ত্মাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. শামসুজ্জোহা।
অনুষ্ঠানে কুরআন শিক্ষার গুরম্নত্ব ও তাৎপর্য তুলে ধরে পবিত্র কুরআনের সবক প্রদান করেন সাওতিল কুরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা রেজাউল করিম। তাঁর মাধ্যমে নূরানি বিভাগ থেকে নাজেরা বিভাগে উত্তীর্ণ প্রতিষ্ঠানের ৭৬ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়।
এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও চরিত্রের ওপর তাৎপর্যপূর্ণ সিরাত আলোচনা করেন লালবাগ ২ নম্বর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মো. আতিকুর রহমান ইবনে আবু তাহের বর্ধমানী। তিনি শিক্ষার্থীদের রাসুলুলস্নাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের আরেকটি গুরম্নত্বপূর্ণ পর্বে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত সিরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি রাজিবুর রহমান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
বিশেষ অতিথি ড. শামসুজ্জোহা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরম্নত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শকে শিক্ষার্থীদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি নৈতিক, আদর্শ ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি চারিত্রিক উৎকর্ষ সাধনে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন