শনিবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভর্তিকৃত রোগীর স্বজনদের বসার জন্য আরও ২ টি চেয়ার সেট (৬ জনের বসার স্থান) দিলেন বিশিষ্ঠ শিল্পপতি, চট্রগ্রামের জাহাজ ব্যবসায়ী, সমাজসেবক, জিয়া হার্ট ফাউন্ডেশন এর প্যাট্রন সদস্য আলহাজ্ব মোঃ আহসান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি খালেকুজ্জামান বাবু, হাসানুজ্জামান উজ্জল, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ, মোজাম্মেল হক ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস এর সাধারণ সম্পাদক আবু তাহের, সহকারী পরিচালক গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের সদস্য মাসুদ রানা, ওবায়দুর রহমান, ফিজিওথেরাপি কনসালটেন্ট রম্নমানা সায়রীন প্রমুখ।
আলহাজ্ব মোঃ আহসান হাবীব বলেন, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও অসহায় মানুষের জন্য আমার সহযোগিতা সবসময় ছিল ও থাকবে। মহান আলস্নাহতালার সন্তুষ্টি লাভের আশায় আমার এ সহযোগিতা করা। জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এখন বাংলাদেশের অন্যতম চিকিৎসেবা সেবায় পরিনত হয়েছে। দেশের বিভিণ্ন জেলা থেকেও এখানে চিকিৎসা নিতে আসে রোগীরা। উন্নতমানের চিকিৎসাসেবা পাওয়া যায়। এই হাসপাতালের জন্য কিছু করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। ভবিষ্যতেও এই হাসপাতালের যে কোন সহযোগিতার জন্য আমার হাত সবসময় প্রস্তুত থাকবে। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। এ ছাড়াও আমার অসুস্থ স্ত্রী'র জন্য দোয়া করবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন