৯ আগষ্ট রোববার দিনাজপুর স্টেডিয়ামের হলরুমে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশন, দিনাজপুর জেলা শাখা ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ আয়োজনে ত্রি বার্ষিক মেয়াদী নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বভার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলাশে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফটার লাইফ সংগঠনের সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজু, বিশিষ্ট কৃষিবিদ মেজবাহুল ইসলাম মিজু। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশন, দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক মেয়াদী নির্বাাচিত কমিটির সভাপতি প্রশান্ত সরকার অরুন, সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী পাটোয়ারী পাভেল। সাধারণ সম্পাদক সৈয়দ আজাদুর রহমান বিপু। সহ সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান তালুকদার মাসুম ও মোঃ ইমাম হোসেন, কোষাধ্যক্ষ খন্দকার রিয়াসাদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা মুরাদ। নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ মুরাদ একিউ খান, সৈয়দ মোঃ ইসমাইল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রতন, মোহাম্মদ মামুনুর রশিদ, মোঃ জাকির হোসেন মুন্না ও পবিত্রা রায়কে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রেহাতুল ইসলাম খোকা, সদস্য সচিব বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিনাজপুর জেলা ক্রিকেট কোর্চ মোঃ আনোয়ারুল ইসলাম সুমি ও সদস্য দিনাজপুর জেলা ক্রিকেট দলের অধিনায়ক সনজিত সাহা দ্বীপ।
প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু বলেন ৩বছর মেয়াদী এই কমিটি সকলকে নিয়ে কাজ করে যাবে কোনো সমস্যা হলে আমরা বিষয়টি দেখবো এবং সকলকে নিয়ে তার সমাধান করবো। আমি চাই নির্বাচিত সদস্যরা এই সংগঠনকে একটি মডেল সংগঠন হিসেবে খেলোয়ারদের উপহার দিবে। সভাপতির বক্তব্যে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা তার বক্তব্যে বলেন মাঠ ছাড়া খেলোয়ার তৈরী করা সম্ভব নয়। দিনাজপুরে আমাদের ঐতিহ্যবাহী বড়মাঠটি বন্ধ থাকার কারণে খেলোড়াররা নিয়মিত ক্রীড়া চর্চা করতে পারছেনা। মাঠ নিয়ে প্রশাসনিকভাবে যে জটিলতা দেখা দিয়েছে তা আমরা সকলে মিলেই এই জটিলতা দূর করে সকলের জন্য পূর্বের মতো বড়মাঠটিকে উনমুক্ত ঘোষণা করা হবে বলে আমাদের বিশ্বাস। নব-নির্বাচিত সভাপতি প্রশাস্ত সরকার অরুন ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আজাদুর রহমান বিপু তাদের বক্তব্যে বলেন সদস্যরা যে গুরম্ন দায়িত্ব আজ আমাদের অর্পণ করলেন আমরা যেন তাদের সহযোগিতায় সংগঠনকে একটি মডেল সংগঠন হিসেবে প্রকাশ করতে পারি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন