গতকাল দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে ঘুঘুডাঙ্গা মোলস্নাপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঘুঘুডাঙ্গা মোলস্নাপাড়া জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) আলহাজ্ব মোঃ আহসান হাবীব। এরপর পারিবারিক গোরস্থানে মরহুম পিতা, মরহুমা মাতাসহ আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করেন আহসান হাবীব। দোয়া মাহফিলে আহসান হাবীবের পিতা- মাতার জন্য দোয়া করা হয়। এছাড়াও অসুস্থ স্ত্রীর সুস্থতার জন্য দোয়া করা হয়েছে।
আলহাজ্ব মোঃ আহসান হাবীব বলেন, মহান আলস্নাহতালার সন্তুষ্টি পেতে হলে নামাজের পাশাপাশি ভাল কাজ করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হবে। আমাদের যাদের পিতা-মাতা বেঁচে আছেন তাদের সেবা করতে হবে। পিতা-মাতার প্রতি যত্নশীল হতে হবে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই আলস্নাহতালার সন্তুষ্টি লাভ করা সম্ভব হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আহমেদ, আলহাজ্ব আব্দুস সালাম হজ্ব গ্রম্নপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দু সালাম সহ মসজিদ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন