দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী রানীরবন্দর নজরম্নল পাঠাগার ও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি এবং নীলফামারী জজকোর্টের প্রবীণ আইনজীবী তুষার কান্ত্মি রায়ের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ আগস্ট শনিবার বিকেল ৫টায় নজরম্নল পাঠাগার ও ক্লাব চত্বরে এ শোকসভার আয়োজন করে।
শোক সভায় নজরম্নল পাঠাগার ও ক্লাবের সভাপতি অধ্যাপক মো. রইছুল আযমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সাবেক সভাপতি বাবু নন্দীশ্বর দাস, অ্যাড. হিলেস্নাল রায়, দৈনিক আলাপন সম্পাদক মো. আমিনুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (অব.) বাসুদেব দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য হোসাইন মো. আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোখলেছুর রহমান রঞ্জু, সোনালী ব্যাংক বগুড়ার ব্যবস্থাপক রশিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা তার স্মৃতিচারণ করে বলেন, প্রয়াত অ্যাড. তুষার কান্ত্মি রায় সদা হাস্যোজ্জ্বল সদালাপী ব্যক্তি ছিলেন। তিনি অনায়াসেই মানুষের সঙ্গে মিশতে পারতেন। তিনি মানুষকে কখনো খারাপ পরামর্শ প্রদান করতেন না। তিনি শুধু একজন আইনজীবীই ছিলেন না। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এমন একজন মানুষের প্রয়াণে রানীরবন্দর নজরম্নল পাঠাগার ও ক্লাবসহ অত্রাঞ্চল একজন অভিভাবকে হারালেন। যা সহজেই পুরণ হবার নয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন