জমকালো আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরে বিশিষ্ট গল্পকার ও উত্তরঙ্গ সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ইতি ইব্রাহিমকে নিয়ে প্রকাশনা 'ইতিকথা'র মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, বিশিষ্ট লেখক এ্যাডভোকেট মাজহারম্নল ইসলাম সরকার, উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি কামরম্নজ্জামান গোপন, সাধারণ সম্পাদক মাসুদ মুস্ত্মাফিজ, কবি ও প্রাবদ্ধিক আযাদ কালাম, ফরিদুল আজাদ মিলন, মোজাম্মেল বিশ্বাস, এমরান কবির, নারীনেত্রী ড. মারম্নফা বেগম প্রমূখ।
ইতিকথা'র সম্পাদক কবি মাসুদ মুস্ত্মাফিজ বলেন, প্রায় এক বছর নিরলস পরিশ্রমের পর এই স্মারকসংখ্যাটি বের হয়েছে। যা ভবিষ্যতে দিনাজপুরের ইতিহাস হয়ে থাকবে।
উক্ত প্রকাশনায় ৩১ জন কবি-সাহিত্যিক ইতি ইব্রাহিকে নিয়ে প্রবন্ধ, গল্প, কবিতা ও ছড়া লিখেছেন। এছাড়াও এই বইয়ে গল্পকার ইতি ইব্রাহিমের ৫টি গল্পসহ তার লিখা মোট ১৭টি রচনাবলি রয়েছে।
বিশিষ্ট গল্পকার ইতি ইব্রাহিম ১৯৬৪ সালের ১৮ জুলাই দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া গ্রামে জন্ম গ্রহন করেন। ২০২৪ সালের ১৮ জানুয়ারী হৃদরোগে আক্রান্ত্ম হয়ে জিয়া হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যু বরণ করেন। ইতি ইব্রাহিম পঞ্চগড় জেলার ব্যারিস্টার জমির উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন