আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান" এই স্স্নোগানে দিনাজপুরে আন্ত্মর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সকালে দিনাজপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ।এসময় বিভিন্ন সাজে, নেচে গেয়ে আনন্দ উলস্নাসে মেতে উঠেন আগতরা ।পরে প্রেসক্লাব হলরম্নমে হয় আলোচনা সভা । বাংলাদেশ আদিবাসী পার্টি কেন্দ্রীয় শাখার সহযোগিতা ও জেলা শাখা এ আয়োজন হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাসিল স্বপন কিস্কু । দিনাজপুর আদিবাসী পার্টির সহ-সভাপতি আরতি হাঁসদা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি তাদের জীবন-জীবিকার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরম্নরি। আদিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হয় এবং তা দ্রম্নত বাস্ত্মবায়নের জোর আহ্বান জানান বক্তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন