দিনাজপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাংবাদিক কন্যা মধুলিকা সিং দিনাজপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মধুলিকা সিং দিনাজপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রতন সিং এর কন্যা এবং ভারতের কুরুক্ষেত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। কয়েকদিনের ছুটিতে দেশে এসেছেন বলে জানিয়েছেন তিনি।
কথা প্রসঙ্গে মধুলিকা সিং তার পড়াশোনা, ভারতের শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ তার সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
এ সময় মধুলিকা সিং সবার কাছে দোয়া চেয়েছেন যাতে সে আরও ভালোভাবে পড়াশোনা করে দেশ ও জাতির জন্য কিছু করতে পারে।
বাবা রতন সিং বলেন, "মেয়ে বিদেশে পড়ছে এটা যেমন গর্বের, তেমনি দায়িত্বও বেশি। সবার দোয়া চাই আমার মেয়ের জন্য।"
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন