চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অভাবনীয় ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী শতভাগ পাসের পাশাপাশি সবাই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।
দিনাজপুর শিক্ষাবোর্ড ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সুত্রে জানা গেছে, ২০২৬ সালে এসএসসি পরিক্ষায় ওই স্কুল থেকে ২৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ- ৫ পেয়েছে।
ফলাফলের ব্যাপারে স্কুলের পরিচালক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মমিনুল ইসলাম বলেন, সকল শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যাবসায় ও অভিভাবকগণের পুর্ণ সহযোগিতায় এ কাংখিত ফলাফল অর্জিত হয়েছে। এ স্কুলে একজন শিক্ষার্থীর এক মিনিটেরও হিসাব রাখা হয়। সার্বক্ষণিক মনিটরিং করা হয়।
এছাড়াও মেহের হোসেন রেসিঃ মডেল স্কুল থেকে ৭৪ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৭৩ জন, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২০২ জন, সিটি রেসিঃ মডেল স্কুল থেকে ৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৫ জন জিপিএ ৫ পেয়েছে।
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া(এমপি)আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কতৃপক্ষ, সকল অভিভাবক, সকল শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থীদেরসহ উপজেলার সকল প্রতিষ্ঠান কতৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, উপজেলার সার্বিক ফলাফলে তিনি সন্তষ্ট। তবে আগামীতে ফলাফল ভাল করতে সকলকে আরো যত্নশীল হতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন