টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে দেশেত তিন জেলার তিনটি গ্রামের অধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পাইলট প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রামকে আনুষ্ঠানিকভাবে এসডিজি গ্রাম হিসেবে উদ্বোধন করা হয়েছে।
১০ আগষ্ট সোমবার দুপুরে নাফানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বাস্তবায়নে এবং দিনাজপুর জেলা প্রশাসন ও বোচাগঞ্জ উপজেলা প্রশাসসেন সার্বিক সহযোগিতায় ভার্চুয়ালি এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় আদিবাসী মেয়ে আরতী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাজিদ তানভি শোভন, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক মোঃ সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাদরুল পারভেজ, নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান। সহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি শ্রেনীর মানুষ। প্রকল্পের আওতায় নাফানগর গ্রামকে টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো, উন্নত সেবা ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব পরিকল্পনার মাধ্যমে একটি আদর্শ এসডিজি গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভুর্চুয়ালি তিনটি গ্রামের সাথে যুক্ত হয়ে কথা বলেন এবং এসডিজি গ্রাম উদ্বোধন করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন