এসএসসি পরীক্ষায় দিনাজপুর হলি ল্যান্ড কলেজ অতিতের মত এবারেও সাফল্য ধরে রেখেছে। এ কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ৩০ জন।
দিনাজপুর হলিল্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইকবাল কবির মোগল জানান, এবারে এই কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পরীক্ষা পাশ করেছে। এদের মধ্যে ৩০ জন জিপিএ ৫ পেয়েছে।
তিনি জানান, এই ফলাফলে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ আমরা সকলেই হলি ল্যান্ড কলেজ পরিবার আনন্দ ও গর্বিত।
সোমবার (১০ আগস্ট ২০২৬) তারিখ সকালে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।
এ সময় তিনি জানান, ২০২৬ সালে এই শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রংপুর বিভাগের
৮ টি জেলার ২ হাজার ৮১৪টি স্কুল হতে ২৮৩টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ২৪ স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে দিনাজপুরের হলিল্যান্ড কলেজ রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন