সদ্য প্রকাশিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে দিনাজপুর বোর্ডের অধীনে, বিরল উপজেলায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে।
এবারের পরীক্ষায় বিরল উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর ১০৫৩ পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে (মেয়েদের মধ্যে) প্রথম স্থান অধিকার করেছে উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ‘বিরল গ্রীন স্কুল’-এর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী রুপন্তি রানী রায়।
তার এই অনন্য কৃতিত্বে পুরো উপজেলা জুড়ে বইছে উৎসবমুখর পরিবেশ। কঠোর পরিশ্রমের ফল রুপন্তি রানী রায় প্রথম থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এবং নিয়মানুবর্তী ছিল। পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় রুপন্তি জানায়, এই সাফল্যের পেছনে আমার বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। শিক্ষকদের সঠিক দিক-নির্দেশনা এবং নিয়মিত পড়াশোনার ফলেই আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। ভবিষ্যতে আমি একজন ভালো মানুষ হয়ে দেশের সেবা করতে চাই।
রুপন্তির এই অসাধারণ গৌরব অর্জনে আনন্দ প্রকাশ করেছে তার পরিবার। তার অভিভাবকেরা জানান, রুপন্তি কখনো পড়ার টেবিলে ফাঁকি দেয়নি। তারা মেয়ের এই সাফল্যে মহান সৃষ্টিকর্তা এবং বিদ্যালয়ের সকল শিক্ষকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে বিরল গ্রীন স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদ রুপন্তিকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকেরা বলেন, "রুপন্তি শুধু পড়াশোনাতেই নয়, চারিত্রিক ও নৈতিক দিক থেকেও অত্যন্ত গুণী। তার এই ফলাফল আমাদের স্কুলের সুনাম অনেক বাড়িয়ে দিয়েছে।
আমরা আশা করি, ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিরল উপজেলার নাম দেশজুড়ে উজ্জ্বল করবে।
এলাকায় প্রশংসার জোয়ার উপজেলায় প্রথম স্থান অধিকার করার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রুপন্তি রানী রায়কে অভিনন্দন জানান, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহল মনে করছেন, রুপন্তির এই সাফল্য বিরল উপজেলার অন্যান্য ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরও বেশি উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন