শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা কার্যালয়ের হলরম্নমে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা মহিলা বিভাগের আয়োজনে 'মহিলা দায়িত্বশীলা সম্মেলন-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরে অনুষ্ঠিত মহিলা দায়িত্বশীলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মুহতারামা নুরম্নন্নিসা সিদ্দিকা এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মুহতারামা মারজিয়া বেগম এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চল মহিলা বিভাগের পরিচালিকা মুহতারামা রোজিনা রোজি।
অনুষ্ঠিত দায়িত্বশীলা মহিলা সম্মেলনে দিনাজপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোস্ত্মাকিমা বেগম -এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অঞ্চল পরিচালিকা অধ্যাপিকা মেহেরম্নন নেছা, অঞ্চল টীম সদস্যা সিদ্দিকা খাতুন বিথী, জাকিয়া জাবিন, অঞ্চল সহকারী পরিচালিকা আফরোজা বেগম, জেলা মহিলা বিভাগের সহকারি সেক্রেটারি গুলশানারা নার্গিস।
সম্মেলনে উপস্থিত দায়িত্বশীলাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে প্রধান বক্তা ইসলামী আদর্শ গঠন, ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে সমাজ পরিবর্তনের গুরম্নত্ব তুলে ধরেন। বক্তব্যে বলা হয় "আলস্নাহর পথে কাজ করার মাঝে এবং দ্বীনের জন্য ত্যাগের মধ্যে যে শান্ত্মি রয়েছে, তা পরকালে নাজাতের কারণ হবে। সকল বাধা-বিপত্তি ও প্রতিকূলতা অতিক্রম করে আমাদের দ্বীনি কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।
অনুষ্ঠানের ইসলামী সংগীত পরিবেশন করেন মহিলা বিভাগের জেলা কর্মপরিষদ সদস্যা জান্নাতুন ফেরদৌস।আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত্ম থেকে আগত বিপুল সংখ্যক নারী কর্মী ও দায়িত্বশীলা অংশগ্রহণ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন