দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ৩ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার জেদান আল মুসা'র (পিপিএম) দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ডিবির ইনচার্জ মুহাম্মদ আলমগীরের (পিপিএম) নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গতকাল বৃহস্পতিবার জেলার নবাবগঞ্জের ১নং জয়পুর ইউনিয়নের খোশলামপুর গ্রামের সালাম
নার্সারীর সামনে অভিযান পরিচালনা করে ৩৫০ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট
উদ্ধার করেছে। এসময় হাকিমপুরের মৃক আব্বাস আলী মন্ডলের ছেলে আজিজার রহমান (৬৫) গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন