দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলাকে ঘিরে প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ৬নং নিজপাড়া ইউনিয়নের মোহনপুর ঝাড়ের দিঘী এলাকায় যুব মৎস্য চাষী সংস্থার উদ্যোগে বীরগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. চিত্ত রঞ্জন রায়-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাশসহ বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও খেলাপ্রেমীরা উপস্থিত থেকে ঐতিহ্যবাহী পাতা খেলা উপভোগ করেন। খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন