দিনাজপুরের বিরলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে উপজেলা অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার ওপর জোর দেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় গড়ে তোলার আহ্বান জানান।উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম এবং ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক।
সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি এবং ঝরে পড়া রোধে সম্মিলিত প্রয়াস চালানোর তাগিদ দেন।
সেমিনার শেষে এক ব্যতিক্রমী উদ্যোগে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে পাঁচটি করে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফলদ বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে রোপণের জন্য এই চারাগুলো বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন