২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন ও ঋণ আদায় কার্যক্রম জোরদারের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার।
সম্মেলনে আমানত-ঋণ অনুপাত বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ আদায়, জাল-জালিয়াতি প্রতিরোধ, নৈতিকতা ও সুশাসন নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলা কিউআর-এর মাধ্যমে ব্যবসায়ীদের যুক্ত করে নগদবিহীন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংকের অগ্রগতি ধরে রাখার আহ্বান জানানো হয়।
সম্মেলনে স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাহকদের মাঝে ২ কোটি ৫৫ লাখ টাকা নতুন ঋণ বিতরণ এবং খেলাপি ঋণ থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা নগদ আদায় করা হয়।
চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলের ৭৮টি শাখার শাখাপ্রধানসহ কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন