দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বক্তব্যে তিনি বলেন, দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, সোলেমান মোলস্না, আক্তারম্নজ্জামান জুয়েল, হাসানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, মহিউদ্দিন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও আনিসুর রহমান বাদশা।
এছাড়াও প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আকতার, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, যুগ্ম আহ্বায়ক মাসুম রেজা পলাশ ও গোলাম মুর্শেদ রাজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব রিফাত চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুফতি আশফাক দোয়া পরিচালনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন