দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদে মতিউর রহমানকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় বীরগঞ্জ বিজয় চত্বর মোড়ে 'বীরগঞ্জের ইসলামপ্রিয় সচেতন মহল'-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মতিউর রহমানের বিরম্নদ্ধে বিভিন্ন অনিয়ম ও গুরম্নতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়টি বিবেচনায় না নিয়ে তাকে বীরগঞ্জ মডেল মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত্মের প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন থানা মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আজগর আলী (মাস্টার), মো.আলহাজ্ব মোজাম্মেল হক, হাফেজ ক্বারী মাওলানা মোতাসিম বিলস্নাহ, মহুগাঁও জামে মসজিদের ইমাম রবিউল ইসলামসহ স্থানীয় মুসলিস্ন ও সচেতন মহলের প্রতিনিধিরা। বক্তাগণ বলেন, মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, নৈতিক চরিত্র ও অতীত কর্মকা- যথাযথভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। তারা এ বিষয়ে সংশিস্নষ্ট কর্তৃপক্ষের দ্রম্নত হস্ত্মক্ষেপ কামনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন