দিনাজপুর পৌরসভার ৬ নম্বর নিউটাউন খেড়পট্টি এলাকায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে খেড়পট্টি মোড়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরনবী।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী এবং পুলহাট ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মানিক।
এ সময় শেখ আরমান, রবিউল ইসলাম, ইসহাক আলী, আব্দুস সালাম, হযরত আলী, রফিকুল ইসলাম রতন, আমির হামজা, শাহাজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, "মাদক আনে অন্ধকার"। মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের আইনের হাতে সোপর্দ করার বিষয়ে গুরম্নত্বারোপ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন