দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রম্নটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরলো শুরম্ন হয়েছে। তবে এই ইউনিটর ওভারহোলিং করা খুব জরম্নরী হয়ে পড়েছে বলে সংশিস্নষ্টরা জানান।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে ১নং ইউনিটটির উৎপাদন পুনরায় চালু করা হয়। বর্তমানে এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
সংশিস্নষ্টরা জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি প্রায় যান্ত্রিক ত্রম্নটি দেখা দেয়। এই ইউনিটটি ২০২০সালে ওভারহোলিং করার কথা থাকলেও আজও সেটি করা হয়নি। এই ইউনিটর ওভারহোলিং করা খুব জরম্নরী হয়ে পড়েছে বলে সংশিস্নষ্টরা জানান।
বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রম্নটি দেখা দেয়। এতে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ত্রম্নটি মেরামত শেষে শনিবার সকালে আবার উৎপাদন শুরম্ন করা হয়।
উলেস্নখ্য,বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে।এরমধ্যে ৩নম্বর ইউনিটটি চালু রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদন দিয়েই কেন্দ্রটি জাতীয় গ্রিডে ২৩০ থেকে ২৩৫ মোগাওয়াড বিদ্যুৎ সরবরাহ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন