পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে কেউ সিন্ডিকেট করলে সবাইকে সাথে নিয়ে তারার যতই শক্তিশালী হোক না কেন আমরা তাদের নির্মূল করবোই।
তিনি শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় স্বাস্থসেবা পৌছে দিতে চান।হাসপাতাল যদি সরকারি হয়, সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে কন্টিনিউ পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের নির্মুল করা হবে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে সেবা চালুর বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত্ম করেছেন। আশা করি শিগগিরই আমরা নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারবো। চালু করতে না পারলে এই কমিটির সভাপতি এক সেকেন্ড থাকারও ইচ্ছে আমার নেই। বাইপাস সড়ক ও রেলের ভালো বগির জন্য আমি সংশিস্নষ্ট মন্ত্রীদের অনুরোধ করেছি সেগুলোও বাস্ত্মবায়ন হবে। সরকারি হাসপাতালে বিত্তবান থেকে দিনমজুর সবাই যেন সমান সুযোগ সুবিধা পায় সেজন্য তিনি সিভিল সার্জনসহ চিকিৎসকদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক জাহিরম্নল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি,জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইনসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন