হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এমপি এঁর ৮২তম জন্মবার্ষিকী উপলÿ্যে আজ বাদ যোহর হাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাঁর পিতা মরহুম ইস্কান্দার মজুমদার, মাতা রত্নগর্ভা তৈয়বা মজুমদার, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সন্ত্মান আরাফাত রহমান কোকোসহ তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দেশের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ও ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, জাতীয়তাবাদী শিÿক পরিষদের সাধারণ সম্পাদক ও ইউট্যাব সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, জাতীয়তাবাদী শিÿক পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল, অফিসার্স ফোরাম, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতৃবৃন্দসহ শিÿক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্য সাধারণ শিÿার্থীবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন